নাইজেরিয়ার চমক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের দল নিয়ে বড় একটা চমকই উপহার দিলেন নাইজেরিয়ার কোচ স্টিফেন কেসি। পরশু কেসির দেওয়া ৩০ সদস্যের প্রাথমিক দলে গত বছর আফ্রিকান নেশনস কাপজয়ী দলের অনেকেরই জায়গা হয়নি। যাঁদের মধ্যে রয়েছেন ইউক্রেনভিত্তিক ব্রাউন আইদেয়ে ও ফেগর ওগুদের মতো খেলোয়াড়েরাও। তবে দীর্ঘদিন পর দলে ডেকেছেন দুই ‘বুড়ো’কে—ডিফেন্ডার জোসেফ ইয়োবো ও স্ট্রাইকার পিটার ওডেমউইঙ্গি। ৩৩ বছর বয়সী ইয়োবো দেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছর নেশনস কাপে। নেশনস কাপের দল থেকে ছিটকে পড়া ওডেমউইঙ্গি তো পরে কোচ কেসির সঙ্গে বিতর্কেই জড়িয়ে পড়েন। স্টোক সিটির হয়ে ২৯ ম্যাচে ৭ গোল করা ৩২ বছর বয়সী স্ট্রাইকার পরে অবশ্য টুইটারে আক্রমণাত্মক কথাবার্তার জন্য ক্ষমা চেয়েছেন। তার পুরস্কারও পেলেন। যদিও ২৩ জনের চূড়ান্ত দলে জায়গা পাবেন কি না সেই সংশয় রয়েই গেছে। এএফপি।