নাইজেরিয়ার নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকি সব দল ব্রাজিলে পা রেখেছে আগেই। কিন্তু সেখানে কাল পর্যন্ত নাইজেরিয়ার দেখা নেই! দলটি আছে নামিবিয়ায়, খেলোয়াড়েরা ঘোষণা দিয়েছেন হোটেল থেকে এক পা-ও নড়বেন না। কারণটা অবশ্য জানা গেছে। আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে কেনিয়া ও নামিবিয়ার বিপক্ষে দুটি ম্যাচের জন্য মাথাপিছু ১০ হাজার ডলার বোনাস দেওয়ার কথা ছিল নাইজেরিয়ান ফুটবল ফেডারেশনের। কিন্তু ম্যাচের পর ফুটবলাররা জানলেন বোনাস কমিয়ে অর্ধেক করা হয়েছে। ব্যস, বোনাসের পুরোটার দাবিতে হোটেলেই শুরু হলো খেলোয়াড়দের ধর্মঘট। শেষ পর্যন্ত অবশ্য নাইজেরিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে খেলোয়াড়দের একটা আপস হয়েছে। ফিফা মহাসচিব জেরোম ভালকে গতকাল রিও ডি জেনিরোতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘সমস্যা মিটে হয়ে গেছে। শনিবার (আজ) সকালেই নাইজেরিয়া ব্রাজিলে পৌঁছাবে।’ এএফপি।