নাইজেরিয়ার বিদায়, শেষ আটে ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বর তোমাকে ধন্যবাদ! পল পগবা কি বলছেন সেটাই? কাল ব্রাসিলিয়ায় নাইজেরিয়ার বিপক্ষে ফ্রান্সের প্রথম গোলটি করেছেন ফরাসি এই স্ট্রাইকার। নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্স উঠে গেছে কোয়ার্টার ফাইনালে l রয়টার্স
ঈশ্বর তোমাকে ধন্যবাদ! পল পগবা কি বলছেন সেটাই? কাল ব্রাসিলিয়ায় নাইজেরিয়ার বিপক্ষে ফ্রান্সের প্রথম গোলটি করেছেন ফরাসি এই স্ট্রাইকার। নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্স উঠে গেছে কোয়ার্টার ফাইনালে l রয়টার্স

শক্ত দেয়ালও একসময় ভেঙে পড়তে পারে। ধাক্কাটা যদি খুব তীব্র হয়, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে!

নাইজেরিয়ার গোলরক্ষক ভিনসেন্ট এনিয়েমার অবস্থাও তাই। দেয়াল তুলে​ছেন তিনি। ফ্রান্সকে কোনোভাবে গোল করতে দেবেন না প্রতিজ্ঞা ঠিকরে বেরু​চ্ছিল চোখে-মুখে। কিন্তু​ তাঁরও ক্ষমতার একটা সীমা আছে। শেষ পর্যন্ত হারলেন ৭৯ মিনিটে। হারলেন তরুণ পল পগবার কাছে। তারপর আরও একবার, এবার অবশ্য গোলদাতা ফ্রান্সের কেউ নন, তাঁর দলেরই ডিফেন্ডার যোসেফ ইয়ো​েবা!

তবে গোল খাওয়ার পরও যেভাবে গোল বাঁচালেন, এই বিশ্বকাপের অন্যতম সেরা গোলরক্ষকের স্বীকৃতি তাঁর প্রাপ্যই। দ্বিতীয় রাউ​ন্ডে ‘জিততেই হবে’ লড়াইয়ের আগ পর্যন্ত যাঁর নামের পাশে ২১টি সেভ করার কৃতিত্ব। ১০ বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় বেঁচে যান এনিয়েমা। ওই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন দুজন মোটরযাত্রী। একমাত্র ​তিনিই জীবনের স্বাভাবিক স্রোতে ফিরে আসেন। সেই অসীম সাহসিকতাকে সঙ্গী করে ৩১ বছর বয়সেও দলকে বিশ্বকাপের শেষ আটে নিতে সব উজাড় করে দিয়েছিলেন। কিন্তু পারলেন না।

নাইজেরিয়ার বিশ্বকাপ দৌড়ও তাই শেষ। শেষ বেলার ঝলকে ফ্রান্স তুলল ২-০ গোলের জয়, যে জয় শেষ আটে নিল ফ্রান্সকে। সে​মিতে ওঠার লড়াইয়ে জার্মানি অথবা আলজেরিয়া দাঁড়াবে বেনজেমাদের সামনে।

নকআউট পর্বটাই এমন, কেউ ​দেশের বিমানে উঠবে টা-টা দিতে দিতে। কেউ​ ছক কষবে পরের রাউন্ডের জন্য। তবে নাইজেরিয়ার বাড়ি ফেরায় গ্লানি নেই। বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা পাওয়াই উচিত। ​যদিও একটু আফসোস হয়তো থাকবেই। শেষ দিকে রক্ষণ একটু নড়বড়ে হয়ে পড়ায় নাইজেরিয়া ধরে রাখতে পারেনি গতিটা। প্রতিপক্ষকে চা​পের মুখে রেখে কর্নার আদায় করে নিচ্ছিল ফ্রান্স। তারই একটা থেকে ভালবুয়েনার বক্সে তোলা বল হেডে জালে পাঠান পগবা, এই বিশ্বকাপের যেটি কিনা তাঁর প্রথম গোল।

​৯০তম মিনিটে আবার ভালবুয়েনা। এটিরও উৎ​স কর্নার। কর্নার থেকে তাঁকে বল দেওয়া হল দুই হাত সামনে, একটু এগিয়ে যে বলটা ঠেললেন, ইয়োগো ক্লিয়ার করতে গিয়ে তালগোল পাকিয়ে পাঠিয়ে দিলেন নিজেদের জালে।

নাইজেরিয়ার গোলমুখ খেলার কয়েক​ মি​নিট আগে গোল তো প্রায় হয়েই গিয়েছিল। গ্রিজম্যানের সঙ্গে ওয়ানটু খেললেন বেনজেমা। পোস্টে তাঁর নে​ওয়া শট গোলরক্ষকের গায়ে লেগে জালে যাচ্ছিল। কিন্তু গোললাইন থেকে অলৌকিকভাবে ফেরালেন ​ভিক্টর মোজেস। গোল লাইন প্রযুক্তি জানাল ওটা গোল নয়। তারও আগে একবার পোস্ট বাঁচাল নাইজেরিয়াকে। ‘কোনোভাবে​ই জালে যাব না’—বল যেন এমন গোঁ ধরে ​বসেছিল।

বেন​েজমার জন্য ওটা ছিল হতাশারই। গ্রুপ পর্বে তিন ম্যাচে করেছেন​ তিন গোল। দুটি গোলে রেখেছেন বড় অবদান। কিন্তু লক্ষ্যভেদে এত অধারাবা​হিক, ওই তিন ম্যাচে পোস্টে শট নিয়েছেন ২১টি!

গ্রুপ পর্বে তাঁর চেয়ে বরং লক্ষ্যভেদে নিখুঁত ছিলেন মুসা। নাইজেরিয়া​র এই স্ট্রা​ইকার আর্জেন্টিনার জালে বল পাঠান দুবার। তবে ফ্রান্স ম্যাচে তাঁর পায়ে ঝলক নেই। যদিও এ​দিন নাইজেরিয়া একবার ফ্রান্সের জালে বল পাঠিয়েছিল। ইমানুয়েল এমিনিকের লক্ষ্যভেদী শট ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে আনন্দে ভাসাল নাইজেরিয়াকে। কিন্তু ওঠা গোল হয়নি, অফসাইড।

বলার মতো ওই একবারই। নাইজেরিয়াকে ঠিক ধারালো লাগল না এদিন। তারই ফল বিশ্বকাপ থেকে ছুটি। নকআউটে সাদামাটা ফুটবল খেলার কোনো সুযোগ নেই। সেটা উপলব্ধি করেই বাড়ি ফেরা। বিদায় সুপার ঈগল!