নাইটরা ছুটছেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার শুরু থেকেই জ্বলে উঠল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে ডেকান চার্জার্সের বিপক্ষে ১১ রানে জয়ের পর কাল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারাল ৭ উইকেটে। এ ম্যাচেও নায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। ইডেন গার্ডেনে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৩৫ রান তোলে টসে হারা বেঙ্গালুরু। ওপেনার জ্যাক ক্যালিস ৫২ বলে ৬৫ রান করলেও অন্যরা ব্যর্থ। অ্যাঞ্জেলো ম্যাথুস ৪ ওভারে ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন। জবাবে দুই ওপেনার ব্র্যাড হজ ও মনোজ তিওয়ারির ১০১ রানের উদ্বোধনী জুটিতেই জয় দেখতে পায় কলকাতা। হজ ও তিওয়ারি দুজনেই আউট হন ৫০ রান করে। দ্বিতীয় সর্বোচ্চ সৌরভ গাঙ্গুলীর ২৩। চার বল বাকি থাকতেই জেতে কলকাতা। কাল অন্য ম্যাচে ডেকান চার্জার্স ৩১ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৯০ রান করে ডেকান। জবাবে ৯ উইকেটে ১৫৯ রান তুলতে পারে চেন্নাই। ওয়েবসাইট।