নাঈম-টেইলরের ব্যাটে চিটাগং ১৪২
নাঈম ইসলাম ও ব্রেন্ডন টেইলরের ব্যাটে চড়ে ১৪২ রান সংগ্রহ করেছে চিটাগং কিংস। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ঢাকা গ্ল্যাডিয়েটরস।ইনিংসের শেষ বলে অলআউট হয় চিটাগং। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন নাঈম। তাঁর ৩৮ বলের ইনিংসটিতে ছিল ছয়টি চার ও একটি ছয়ের মার। টেইলর করেন ৪১ রান। তাঁর ৩১ বলের ইনিংসটিতে ছিল পাঁচটি চার ও দুটি ছয়ের মার। রায়ান ডেসকাট ও মাহমুদউল্লাহর সংগ্রহ যথাক্রমে ২৩ ও ১১ রান। এই চার ব্যাটসম্যান ছাড়া চিটাগংয়ের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। দলের হয়ে আলফনসো টমাস, কৌশাল লোকুয়ারাচ্চি ও মোশাররফ হোসেন প্রত্যেকে দুটি করে উইকেট নেন। এ ম্যাচে নেই ঢাকার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ আশরাফুল। আজকের আগ পর্যন্ত ছয় ম্যাচে পাঁচটিতে জয় পায় ঢাকা। ১০ পয়েন্ট নিয়ে লিগে অবস্থান দ্বিতীয়। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে মাত্র দুটিতে জয় পায় চিটাগং, অর্জন ৪ পয়েন্ট।