নাঈমদের ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌম্য ক নাঈম ব নাঈম। মিঠুন ক নাঈম ব নাঈম। ভুল বুঝবেন না, ভুল করে কট অ্যান্ড বোল্ডকে এভাবে লেখা হয়নি। কাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডানের দুই নাঈম ইসলামের সৌজন্যেই স্কোরকার্ডের এই অদ্ভুত চেহারা। রূপগঞ্জের ইনিংসটা তো ছিল পুরোপুরিই ‘নাঈমময়’! প্রতিপক্ষের ১০ উইকেটের ৪টিই পেয়েছেন বাঁহাতি স্পিনার নাঈম ইসলাম জুনিয়র। অফ স্পিনার বড় নাঈম পেয়েছেন ২টি। দুবারই ক্যাচ নিয়েছেন ছোট নাঈম, এর বাইরে নিয়েছেন আরও একটি ক্যাচ। রূপগঞ্জের প্রথম ৬ উইকেটেই ছিল নাঈম জুনিয়রের ছোঁয়া। ইনিংসের ২৩ থেকে ৩৪—এই ১২ ওভারে তো দুই প্রান্ত থেকে যুগপৎ বোলিং করে গেলেন এক জোড়া নাঈম।