নাখোশ ডিআরএসের স্রষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক ডিআরএসের (ডিসিশন রিভিউ সিস্টেম) স্রষ্টা তিনি নন। মাঠের আম্পায়ারের কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে খেলোয়াড়েরা তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন। তৃতীয় আম্পায়ার তখন শরণ নেন ‘ভিজুয়াল আই’ নামের একটি প্রযুক্তির। যে প্রযুক্তির সাহায্যে বলের গতিপথ বলে দেওয়া যায়। আর এই ‘ভিজুয়াল আই’-এর নির্মাতা ইয়ান টেলর কড়া সমালোচনা করেছেন আইসিসির। এই প্রযুক্তি আইসিসি ঠিকমতো ব্যবহার করতে পারছে না বলেই মন্তব্য তাঁর।ডিআরএস-সম্পর্কিত আইসিসির নিয়মকানুন বড্ড জটিল দাবি করে টেলর বলেছেন, ‘আমরা নিজেরাই এ নিয়মের পরিবর্তনগুলো কিংবা এর পেছনের যুক্তিগুলো বুঝি না। সাধারণ সমর্থক কী বুঝবে?’ শুধু হাস্যকর ভুলগুলো ধরার জন্যই ডিআরএসের প্রবর্তন, এটিকে এত জটিল করে তোলার যুক্তি নেই বলে মনে করেন টেলর, ‘এটার উদ্দেশ্য শুধু সেই ভুলগুলো ধরা, যেগুলো সবাই বোঝে যে এটা ভুল।’ কখনো ডিআরএস ব্যবহার করা হচ্ছে, কখনো হচ্ছে না—এই অধারাবাহিকতারও সমালোচনা করেছেন তিনি, ‘আমি মনে করি, আইসিসি ডিআরএস খুবই বাজেভাবে ব্যবহার করেছে। আমি এটার উন্নতির কোনো ছায়াও দেখছি না।’ ওয়েবসাইট।