নাগপুর গ্র্যান্ডমাস্টার্স দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নাগপুরে অনুষ্ঠানরত এনআইটি গ্র্যান্ডমাস্টার্স দাবার চতুর্থ রাউন্ড শেষে যুগ্মভাবে শীর্ষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। জিয়ার সঙ্গে শীর্ষে থাকা ভারতের আন্তর্জাতিক মাস্টার বিদিত সন্তোষ গুজরাটির পয়েন্টও চার। সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে নয়জনের সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। তিন পয়েন্ট করে পেয়েছেন মিনহাজউদ্দিন আহমেদ (সাগর), তৈয়বুর রহমান, মেহেদী হাসান। আড়াই পয়েন্ট গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আবু সুফিয়ান ও সেখ নাসিরের।মহিলা রেটিং দাবা: ফেডারেশনের কার্যালয়ে কাল শুরু হয়েছে প্রাইম ব্যাংক মহিলা রেটিং দাবা। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদসহ ২০ জন মহিলা দাবাড়ু অংশ নিচ্ছেন এতে।