নাগপুরে খেলা হচ্ছে না এমিলিদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনিতেই বিদেশি লিগে খেলার সুযোগ পান না বাংলাদেশের এই প্রজন্মের ফুটবলাররা। সেখানে একটা সুযোগ এসেও হাতছাড়া হয়ে গেল। গত জুলাইয়ে হঠাৎই ভারতের নাগপুর লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হন বাংলাদেশের চার খেলোয়াড়— এমিলি, জাহিদ, মামুনুল ও আরিফুল। কিন্তু তাঁদের এমনই মন্দ কপাল, কেউই যেতে পারছেন না নাগপুর। পরিবর্তে সংশ্লিষ্ট এজেন্ট ঢাকা থেকে নাগপুর পাঠাচ্ছে মরক্কোর তিন খেলোয়াড়কে—মুক্তিযোদ্ধায় ট্রায়াল দিতে আসা ইউনুস বালথাম ও দাইফ ফয়সাল এবং বিজেএমসির হয়ে ফেডারেশন কাপে একটি ম্যাচ খেলা আবেদেল আলী।নাগপুরের লিগটা চলবে ১৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে ঢাকায়ও লিগ চলবে। এমিলি, জাহিদ ও মামুনুল তাঁদের ক্লাব শেখ রাসেলের কাছে ছুটি চেয়েও পাননি। শেখ জামালের আরিফ চোটের কারণে মাঠের বাইরে।