নাগপুরে নেই যুবরাজ-হরভজন-জহির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগপুরে সিরিজের শেষ টেস্টের দল ঘোষণা করে দিলেন ভারতীয় নির্বাচকেরা। বাদ পড়েছেন জহির খান, যুবরাজ সিং ও হরভজন সিং। এই তিনজন ছাড়া দলের আর কোনো পরিবর্তন নেই। এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্যও দল ঘোষণা করা হয়েছে আজ। সেখানে জায়গা হয়নি বীরেন্দর শেবাগের।যুবরাজের পরিবর্তে দলে ঢুকেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। নির্বাচকেরা হরভজন সিংয়ের জায়গায় একজন লেগ স্পিনারের প্রয়োজনীয়তা অনুভব করায় সুযোগ পেয়েছেন পিউস চাওলা। জহির খান জায়গা হারিয়েছেন দিল্লির তরুণ সম্ভাবনাময় পেসার পারবিন্দর আওয়ানার কাছে।মুম্বাই ও কলকাতায় পরপর দুটো টেস্টে শোচনীয় পরাজয়ের পর ভারতীয় দলে পরিবর্তনের দাবি জোরালো হয়। তবে সন্দ্বীপ পাতিলের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি আপাতত তিনটি পরিবর্তনেই সন্তুষ্ট থাকল।এদিকে, হিন্দুস্তান টাইমসের অনলাইন সংস্করণে প্রকাশিত এক সংবাদে জানা গেছে, নির্বাচকেরা নাকি রবিচন্দ্রন অশ্বিনের পারফরম্যান্সেও পুরোপুরি সন্তুষ্ট নন। নাগপুরের দল ঘোষণার সময় তাঁর পারফরম্যান্সও যথেষ্ট কাটাকুটি করেছেন নির্বাচকেরা। তবে কলকাতা টেস্টে তাঁর অপরাজিত ৯১ রানের ইনিংসটিই নাকি এ যাত্রায় তাঁকে বাঁচিয়ে দিয়েছে।নাগপুর টেস্টের ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা, পিউস চাওলা, পারবিন্দর আওয়ানা, অশোক ডিন্ডা, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, আজিঙ্ক রাহানে ও মুরলি বিজয়।টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক),বিরাট কোহলি, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, রোহিত শর্মা, সুরেশ রায়না, মনোজ তিওয়ারি, লক্ষ্মীপতি বালাজি, রবিচন্দ্রন অশ্বিন, পিউস চাওলা, আশোক ডিন্ডা, আজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, পারবিন্দর আওয়ানা।