নাচবেনলোক্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাই নিয়ে চিত্রনাট্যটা ভালো লিখতে পারেননি রায়ান লোক্টি। ফাঁকফোকর গলে আসল সত্য ঠিকই বেরিয়ে এসেছে। রিও অলিম্পিক চলাকালে ছিনতাই নিয়ে গল্প ফাঁদার মাশুল অবশ্য দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সাঁতার তারকাকে। মানসম্মান তো গেছেই, স্পনসররাও মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু জীবন তো থেমে থাকে না! লোক্টিও চাচ্ছেন কলঙ্কিত অধ্যায়টা ভুলে যেতে। মার্কিন সাঁতারু তাই নাম লেখালেন রিয়ালিটি টিভি শো ‘ড্যান্সিং উইথ দ্য স্টারসে’। মার্কিন সমাজের নানা অঙ্গনের আরও ১২ জন তারকা অংশ নেবেন এবিসি নেটওয়ার্কের এই অনুষ্ঠানে। ক্রীড়াবিদদের মধ্যে লোক্টি ছাড়াও আছেন রিওতে সোনাজয়ী জিমন্যাস্ট লরি হার্নান্দেজ। এ ছাড়া সাবেক র্যাপ তারকা ভ্যানিলা আইস, টেক্সাসের সাবেক গভর্নর রিক পেরিও নাচবেন এই অনুষ্ঠানে। এএফপি।
খেলা
বিবিধ