নাচলেন বোল্টও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হবে, আর তিনি একজন জ্যামাইকান হয়ে উদ্যাপন করবেন না, তা কি হয়! ফাইনালের আগেই উসাইন বোল্ট টুইট করে শুভকামনা জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ নারী ও পুরুষ দলকে। দুটি দলই যখন টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে গেল, তখন বোল্টের আনন্দ কে দেখে! সরাসরি ইডেনে থাকতে পারেননি। তবে নিজের বাড়িতে বসে টেলিভিশনে স্বদেশিদের জয় দেখেছেন বিশ্বের দ্রুততম মানব। ওয়েস্ট ইন্ডিজ শিরোপা জেতার পর গেইল-স্যামিদের সঙ্গে উদ্যাপন করেছেন এ গ্রহের দ্রুততম মানব। ব্রাভো-স্যামিরা যখন মাঠে ‘চ্যাম্পিয়ন’ নাচ নাচছিলেন তখন বাড়িতে টেলিভিশনের সামনে বসে তাল মিলিয়েছেন তিনিও। সেই নাচের ভিডিওটি আবার বোল্ট প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। যেটি ভাইরাল হয়ে ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। হবেই তো। উসাইন বোল্ট বলে কথা! ইনস্টাগ্রাম।