নাচিয়ে ইরফান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরফান পাঠান
ইরফান পাঠান

আজকাল ক্রিকেটাররা খেলার পাশাপাশি অনেক কিছুই করেন। ব্রেট লি যেমন হিন্দি গানের ভিডিওতে অভিনয় করেছেন, অভিনয় করেছেন একটি সিনেমাতেও। আর ভারতীয় ক্রিকেটারদের জন্য তো টুকটাক অভিনয়-গান-নাচ খুবই সাধারণ ব্যাপার। ইরফান পাঠানের একটি নাচের রিয়েলিটি শোতে অংশ নেওয়ায় খুব একটা অবাক হওয়ার কিছু নেই। অতিথি হিসেবে তো নাচতেই পারেন। কিন্তু ‘ঝলক দিখলা জা রিলোডেড’ অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবেই অংশ নিচ্ছেন ইরফান। এমন নয় যে নাচের খুব একটা অভিজ্ঞতা আছে ইরফানের। ছোটবেলায় পারিবারিক অনুষ্ঠানে ছাড়া খুব একটা নাচেননি। কিন্তু এবার টিভি পর্দায় সেই কঠিন কাজটা করতে পারবেন? ইরফান আত্মবিশ্বাসী, ২২ গজে বল করার মতো মঞ্চে নাচাটাও খুব একটা কঠিন হবে না। অংশ নেওয়ার একটা মহৎ উদ্দেশ্য আছে, অনুষ্ঠান থেকে পাওয়া অর্থ সুবিধাবঞ্চিতদের জন্য নিজের ক্রিকেট একাডেমিতে দান করবেন এই বাঁহাতি পেসার। এনডিটিভি।