নাচুনে কন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মেয়েটির বয়স মাত্র আড়াই বছর। এরই মধ্যে নাচ শিখে ফেলেছে। কেমন নাচে? সেটার প্রমাণ হিসেবে মেয়ের বাবা ইনস্টাগ্রামে একটা ছবি দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, ভারতীয় পোশাক পরে নাচের মুদ্রায় তাঁর মেয়ে। কী নাম মেয়েটির? আইভি ওয়ার্নার। এতক্ষণে সবার চিনে ফেলার কথা। হ্যাঁ, অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারই তার বাবা। মেয়ের এই গুণে মুগ্ধ ওয়ার্নার দম্পতি। ইনস্টাগ্রামে ছবিটার সঙ্গে ওয়ার্নার লিখেছেন, ‘আরও একটা সকালে আইভি আমাদের নাচ দেখিয়ে আনন্দ দিল। বলিউড, তৈরি হও, আমার মেয়ে আসছে।’ সত্যিই তো, এমন নাচ জানলে বলিউডে সুযোগ মিলতেই পারে! ইনস্টাগ্রাম।