নাচের পুতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনঝি মাখাচকালা থেকে চেলসিতে যোগ দিয়ে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। স্যামুয়েল ইতোর ধার কমে গেছে—এমন ইঙ্গিত করে তাই মাস দুয়েক আগে তাঁর বয়স নিয়ে ব্যঙ্গ করেছিলেন চেলসি কোচ হোসে মরিনহো। কনফেডারেশনস অব আফ্রিকান ফুটবলের ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে এত দিন পর সরাসরি সেটার জবাব দিলেন ৩৩ বছর বয়সী ক্যামেরুন স্ট্রাইকার, ‘একটা নাচের পুতুল যা-ই বলুক, আমি এখনো শারীরিকভাবে দারুণ ফিট।’ কথার তিরে অনেক তো অন্যদের বিদ্ধ করেছেন। সে রকম বিষ মাখানো তিরে নিজে বিদ্ধ হতে কেমন লাগে, এবার সেটাও নিশ্চয়ই টের পাচ্ছেন স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’। ওয়েবসাইট।