প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুল হোসেন মিলন মেরে খেলতে পারেন। এবারের বিপিএলই তার উদাহরণ। প্রথম ম্যাচটাই ব্যতিক্রম (৪ বলে ৩), নইলে বিপিএলের দ্বিতীয় আসরে সিলেট রয়্যালসের পাওয়া পাঁচ জয়ের চারটিতেই বড় অবদান এই ডানহাতির। পাঁচ, ছয় অথবা সাতে ব্যাট করে প্রতিবারই ১৪০-এর আশপাশের স্ট্রাইক রেটে রান করেছেন। কাল রংপুরের বিপক্ষে যখন দরকার ৪৯ বলে ৬১, ক্রিজে এসে একাই ২৯ বলে ৪৫ করে অপরাজিত থাকেন। ৫টি চারের সঙ্গে ১টি ছয়, ম্যাচসেরা টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস খেলা এই ব্যাটসম্যান।