নাজমুলের সেঞ্চুরিতে জয় অনূর্ধ্ব-১৯ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কাল সিলেটে নাজমুল হোসেনের ব্যাটে চড়ে জয় এসেছে ১১৫ রানের বিশাল ব্যবধানে। ওপেনার নাজমুলের ১৩১ বলে ১০৯ রানের ইনিংসে ৪৮.৪ ওভারে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করেছিল ২৫৫। জবাবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ গুঁড়িয়ে গেছে ১৪০ রানেই। ৪২ রানেই ২ উইকেট হারিয়ে ফেলার পর তৃতীয় উইকেটে মেহেদী হাসান (৪৪) ও চতুর্থ উইকেটে অধিনায়ক মোসাদ্দেক হোসেনের (৩৪) সঙ্গে নাজমুল ৭৫ ও ৬৩ রানের দুটি জুটি গড়েন। ব্যাটিংয়ে যদি নাজমুল নায়ক হন, বোলিংয়ে তা লেগ স্পিনার জুবায়ের (৪/২৪)। মেহেদী ও নেহাদুজ্জামান দুটি করে উইকেট নিয়েছেন, রিফাত নিয়েছেন একটি।সিরিজের পরের তিনটি ম্যাচ মিরপুরে। প্রথমটি আগামী পরশু।