নাজরানাকে হারিয়ে শীর্ষে শামীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার শামীমা আক্তার লিজা পয়েন্ট টেবিলের ওপরে ওঠেন তো আরেকবার নাজরানা খান ইভা। কাল দুজনের মুখোমুখি লড়াইয়ে জিতে শামীমা আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলেন। আরলিন ডেভেলপার লিমিটেড ৩২তম জাতীয় মহিলা দাবায় ৮ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে এই আন্তর্জাতিক মহিলা মাস্টার। সাড়ে ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। তিনি হারিয়েছেন শারমিন সুলতানা শিরিনকে। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নাজরানা।কাল অন্যান্য খেলায় জাহানারা হক আরিফা খাতুনকে, দিলারা জাহান মাসুদা বেগমকে হারিয়েছেন। মলি ও জাকিয়া সুলতানা এবং তানজিনা আক্তার ও রোকসানা ড্র করেছেন।