নাজরানাকে ধরে ফেলেছেন শামীমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজরানা খান ইভার সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলেন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা। ৬ ম্যাচে দুজনেরই সমান ৫ পয়েন্ট। সাড়ে ৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও শারমিন সুলতানা শিরিন।আরলিন ডেভেলপার ৩২তম জাতীয় মহিলা দাবায় কাল নাজরানা ড্র করেছেন রানী হামিদের সঙ্গে। তবে শামীমা হারিয়েছেন জাহানারা হক রুনুকে। শিরিন দিলারা জাহানকে, মাহমুদা হক মাসুদা বেগমকে, আরিফা খাতুন রোকসানা তিতলীকে ও জাকিয়া সুলতানা তানজিনা আক্তার তানিকে হারিয়েছেন।