নাজিম উদ্দিনের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের জাতীয় ক্রিকেট লিগ চতুর্থ সেঞ্চুরি দেখল কাল। রাজশাহীর ফরহাদ হোসেন (১৮৬), ধীমান ঘোষ (১০১) ও খুলনার সগীর হোসেনের (১১৪) পর কাল সেঞ্চুরির দেখা পেয়েছেন চট্টগ্রামের নাজিম উদ্দিন (১৩৭)।সিলেট স্টেডিয়ামে খুলনা ৯ উইকেটে ৩৫৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে নাজিম উদ্দিনের সেঞ্চুরিতে চট্টগ্রাম ৯ উইকেটে ৩৯৫ তোলার পর ইনিংস ঘোষণা করে। দিনশেষে খুলনার দ্বিতীয় ইনিংস ১১৫/৩। রাজশাহীতে সিলেটের প্রথম ইনিংসে করা ২৩৪ রানের জবাবে ৩২৩ রানে অলআউট ঢাকা। কাল দ্বিতীয় ইনিংসে সিলেট ৪ উইকেটে তুলেছে ২২৪। বগুড়ায় ফরহাদ ও ধীমানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৩৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে রাজশাহী। জবাবে ২৭৭ রানেই অলআউট বরিশাল। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে রাজশাহীর স্কোর ১৩০/১।