নাজিমউদ্দিনের ডাবল সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জিতেছিল দ্বিতীয় দিনেই। কাল চট্টগ্রামে খুলনাকে ইনিংস ও ২৮ রানে হারিয়েছে রাজশাহী। আর বগুড়ায় ঢাকা-চট্টগ্রামের ম্যাচটি হয়েছে ড্র। তবে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের শেষ দিনটি স্মরণীয় হয়ে থাকবে দুজনের ব্যক্তিগত নৈপুণ্যে। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের অষ্টম সেঞ্চুরিটিকে চট্টগ্রামের অধিনায়ক নাজিমউদ্দিন রূপ দিয়েছেন তাঁর প্রথম ডাবল সেঞ্চুরিতে। আর ইনিংসের আদ্যন্ত ব্যাট করেছেন খুলনার তাপস ঘোষ।১ উইকেটে ১০৪ রান নিয়ে দিন শুরু করা খুলনা আবারও বাঁধা পড়েছে রাজশাহীর দুই বাঁহাতি স্পিনারের কাছে। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া সাকলাইন সজীব এবার নিয়েছেন ৩টি, আর ৩টি নেওয়া সোহরাওয়ার্দী ৬টি। তবে তাপস তাঁদের কাছে হার মানেননি, ২৯৬ বলে ১৫০ রান করে অপরাজিতই থেকে যান এই ওপেনার। খুলনা অলআউট হয়েছে ২৯৫ রানে।নাজিমউদ্দিন দিন শুরু করেছিলেন ৫৩ রানে, ২০ রানে আরমান। ১৬৩ রানে ৫ উইকেট পড়ার পর দুজনে জুটি বেঁধেছিলেন, বিচ্ছিন্ন হয়েছেন ৪২১ রানের মাথায়। সেঞ্চুরি থেকে ৩ রান দূরে আউট হন আরমান। কিন্তু ব্যর্থ হননি নাজিমউদ্দিন, ডাবল সেঞ্চুরি করে তবেই থেমেছেন। ২৮৯ বলে ৩০ চার ও ৩ ছয়ে ২০৫ রানের ইনিংসটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম।