নাটকীয় জয় কলকাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ওভারে জয়ের জন্য অকল্যান্ড এইসেসের প্রয়োজন ছিল ১১ রান। আগের ওভারেই তারা ১১ রান তুললেও শেষ ওভারে ব্রেট লির বিপক্ষে তুলতে পারল ৮ রান। চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির বাছাই ম্যাচে ২ রানে জিতল কলকাতা নাইট রাইডার্স।হায়দরাবাদের এই ম্যাচে এমন শ্বাসরুদ্ধকর সমাপ্তি এক অর্ধ শেষেও ভাবা যায়নি। ভালো একটা শুরুর পরও ১২১ রানে অলআউট হয়ে গিয়েছিল কলকাতা। মানবিন্দর বিসলা (৩২ বলে ৪৫) ও জ্যাক ক্যালিসের (৩৫ বলে ৩৩) উদ্বোধনী জুটি ৯.৩ ওভারে কলকাতাকে এনে দিয়েছিল ৭৩ রান। এরপর ১৩ রানের মধ্যে পড়ে কলকাতার ৫ উইকেট। ৬ নম্বরে ব্যাটিংয়ে এসে সাকিব আল হাসান ৭ বলে ৪ করে হন রান আউট।গাপটিলের রান আউটে দুঃস্বপ্নের মতোই শুরু হয়েছিল রান তাড়া করতে আসা অকল্যান্ডের। লু ভিনসেন্ট (৩৭ বলে ৪০) জিমি অ্যাডামসের (১৯ বলে ১৮) ৬০ রানের জুটি শুরুর ধাক্কা সামলে দলকে সঠিক পথেই নিয়ে যাচ্ছিল। কিন্তু ভিনসেন্ট রান আউট হয়ে যাওয়ার পর ইউসুফ পাঠান ৩ বলের ব্যবধানে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরান কলকাতাকে। ২ ওভার বল করে উইকেটশূন্য সাকিব দিয়েছেন ১১ রান। ম্যাচ সেরা হয়েছেন বিসলা।এর আগে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার রুহুনা রাইনোজকে (১৩৮) ৫ উইকেটে হারিয়েছে প্রথম আসরের রানার্সআপ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (১৪৪/৫)। শেষ ৬ ওভারে ৫৮ রান দরকার ছিল টিঅ্যান্ডটির, শেরউইন গঙ্গার ১৫ বলে অপরাজিত ৩৯ দলকে জয় এনে দেয় ৭ বল আগেই। ওয়েবসাইট।