নাটকীয় জয়ে শুরু সুইসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্র-ই যখন ম্যাচের নিয়তি মনে হচ্ছিল, ঠিক তখনই দারুণ এক গোলে সুইজারল্যান্ডকে ২-১ ব্যবধানে জয় এনে দিলেন হারিস সেফারোভিচ। ইকুয়েডরের বিপক্ষে যোগ হওয়া সময়ে সেই জয়সূচক গোলের পর সুইস ফরোয়ার্ডের উচ্ছ্বাস তাই ছিল বাঁধভাঙা l এএফপি

দক্ষিণ আমেরিকান দলগুলোর সঙ্গে বিশ্বকাপ রেকর্ডটা একদমই ভালো ছিল না সুইজারল্যান্ডের। গতকালের আগে সর্বশেষ চার ম্যাচেই লাতিন আমেরিকান দলের কাছে হারের রেকর্ড ছিল সুইসদের। এর মধ্যে সর্বশেষ তিনটিতে তো কোনো গোলই পায়নি সুইসরা। সেই সুইজারল্যান্ডই কাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ গোলের নাটকীয় দারুণ জয় তুলে নিল দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডরের বিপক্ষে।
অথচ ম্যাচে প্রথম গোলটা পেয়েছিল ইকুয়েডরই। ২২ মিনিটে ডিফেন্ডার ওয়াল্টার আইয়োভির দারুণ এক ফ্রি-কিক অরক্ষিত অবস্থায় পেয়ে যান এনার ভ্যালেন্সিয়া। দুর্দান্ত হেডে সুইসদের জালে বল পাঠাতেও কোনো ভুল হয়নি তাঁর।

প্রিয় দলের প্রথম ম্যাচ এবারের বিশ্বকাপে। বোঝাই যাচ্ছে, সেটা দেখতে গিয়ে কত রোমাঞ্চিত এই সুইস সমর্থক। কাল ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে সুইজারল্যান্ড-ইকুয়েডর ম্যাচে l এএফপি
প্রিয় দলের প্রথম ম্যাচ এবারের বিশ্বকাপে। বোঝাই যাচ্ছে, সেটা দেখতে গিয়ে কত রোমাঞ্চিত এই সুইস সমর্থক। কাল ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে সুইজারল্যান্ড-ইকুয়েডর ম্যাচে l এএফপি

প্রথমার্ধে কোনো দলই আর গোল পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সুইস সমর্থকদের মুখে হাসি ফোটান আদমির মেহমেদি। বিরতির পর বদলি হিসেবে নামার মাত্র দুই মিনিটের মধ্যে কর্নার থেকে পাওয়া বলে হেড করে সমতা ফেরান ফ্রেইবুর্গের এই মিডফিল্ডার। ৭০ মিনিটে ইকুয়েডরের জালে বল পাঠিয়েছিলেন সুইস স্ট্রাইকার ইয়োসিপ দ্রোমিচ। কিন্তু গ্যালারিতে সুইস সমর্থকদের উচ্ছ্বাসের আগেই অফসাইড দেখিয়ে রেফারি বাতিল করে দেন সে গোলটি। অবশ্য রিল্পে দেখার পর রেফারির সেই সিদ্ধান্তটিকে বিতর্কিতই মনে হয়েছে। দুই মিনিট পরেই দারুণ একটা সুযোগ পেয়েছিলেন জেরদান শাকিরিও। কিন্তু তার জোরালো শটটা চলে যায় পোস্টের গা ঘেঁষে। ম্যাচের শেষদিকে লিড নেওয়ার একটা দারুণ সুযোগ পেয়েছিল ইকুয়েডরও। কিন্তু মিকায়েল আরোওর জোরালো ফি-কিক দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক ডিয়োগো বেনাগিলো। অবশেষে যোগ হওয়া সময়ে কাউন্টার অ্যাটাক থেকে দুর্দান্ত এক গোল করে সুইসদের নাটকীয় এক জয় এনে দেন আরেক বদলি খেলোয়াড় হারিস সেফারোভিচ।