নাটকীয় ম্যাচে চেলসির ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৮ মিনিট পর্যন্ত খেলায় ২-২-এ সমতা। মনে হচ্ছিল, ড্র নিয়েই মাঠ ছাড়তে হচ্ছে চেলসিকে। কিন্তু এক মিনিট পরই নাটকীয় কাণ্ডটা করে ফেললেন জন টেরি। গোল করে এগিয়ে দিলেন দলকে। চেলসির তখন কেবল জয় উদ্যাপনের অপেক্ষা। তবে সেই অপেক্ষাকে বিষাদে ভরিয়ে দিয়েছেন অ্যাস্টন ভিলার ক্লার্ক। অতিরিক্ত সময়ের এক মিনিটের মাথায় গোল! ফল, নাটকীয় ম্যাচ; ৩-৩-এ ড্র!এটি চেলসির জন্য হতাশ হওয়ার মতোই ঘটনা। স্বপ্ন ছিল, অ্যাস্টন ভিলাকে হারিয়ে পয়েন্ট তালিকায় একটু ওপরে ওঠার। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রোববার রাতের খেলায় ড্র করার ফলে উল্টো এক ধাপ নিচে নেমে পঞ্চম স্থানে আসতে হয়েছে তারকাসমৃদ্ধ দলটিকে। শীর্ষে থাকা ম্যানইউর চেয়ে ৭ পয়েন্ট দূরে চেলসির অবস্থান। বিবিসি।