নাটকীয়ভাবে অলিম্পিক দলে মোহন খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটকীয়ভাবে বাংলাদেশের অলিম্পিক দলের অ্যাথলেট সংখ্যা চার থেকে বেড়ে পাঁচ হয়ে গেল। যোগ হলেন দেশের দ্রুততম মানব মোহন খান। কদিন আগেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক কর্নেল (অব.) ওয়ালিউল্লাহ বলেছিলেন, ‘সবকিছু চূড়ান্ত। লন্ডন অলিম্পিকে বাংলাদেশ থেকে চারজন খেলোয়াড়ই সুযোগ পাবে। আর কারও সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই।’সেই চারজন ছিলেন শ্যুটার শারমিন আক্তার (রত্না), আর্চার ইমদাদুল হক, সাঁতারু মাহফিজার রহমান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী জিমন্যাস্ট সাইক সিজার। আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনের সৌজন্যে যোগ হলেন মোহন খান। এই খবর দিয়ে কাল ওয়ালি জানালেন, ‘আমরাও ভাবিনি মোহন সুযোগ পাবে। এখন ওকে পাঠানোর সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ওদিকে ১৬-১৮ জুলাই বার্সেলোনায় বিশ্ব জুনিয়র অ্যাথলেটিকসে যাচ্ছেন বিকেএসপির আরিফুল ইসলাম।