নাটকে সেই ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় ইংলিশ ফুটবলারকে কাটিয়ে গোল। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ওই গোল নিয়ে কলমের কালি কম খরচ করেননি ফুটবল-লেখকেরা। কম আলোচনা হয়নি ওই ম্যাচেই আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির ‘ঈশ্বরের হাত’ দিয়ে করা গোলটি নিয়েও। এবার ওই ম্যাচটাকে উপজীব্য করেই বুয়েনস এইরেসে মঞ্চস্থ হলো নাটক। কসমিক কাইট, ম্যাচ অব দ্য সেঞ্চুরি—নামটা নেওয়া হয়েছে ভিক্টর হুগো মোরালেসের রেডিও ধারাভাষ্য থেকে। বুয়েনস এইরেসের একটি অ্যাপার্টমেন্টে বিশ্বকাপের ওই ম্যাচ দেখতে জড়ো হওয়া তিন ফুটবল-ভক্তকে নিয়েই আবর্তিত হাস্যরসাত্মক এ নাটকের কাহিনি। এএফপি।