নাদাল ও ভেনাসের মসৃণ যাত্রা
আত্মবিশ্বাসের সঙ্গেই উইম্বলডন শিরোপা ধরে রাখার অভিযান শুরু করলেন রাফায়েল নাদাল। কাল ১২৫তম উইম্বলডনের প্রথম রাউন্ডে দুবারের চ্যাম্পিয়ন নাদাল যুক্তরাষ্ট্রের মাইকেল রাসেলকে সরাসরি ৬-৪, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন। সেন্টার কোর্টের এই ম্যাচের প্রথম সেটের শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিলেন শীর্ষ বাছাই।পুরুষ এককে আরও জিতেছেন গায়েল মনফিলস, স্তানিসলাস ওয়ারিঙ্কা, মার্ডি ফিশ, রিচার্ড গ্যাসকোয়েট, ফেলিসিয়ানো লোপেজ ও মাইলস রাওনিস। পরিচিত খেলোয়াড়দের মধ্যে হেরেছেন ২০০৯-এর সেমিফাইনালিস্ট টমি হাস, হেরেছেন লুক্সেমবার্গের জাইলস মুলারের কাছে।মহিলা এককের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন পাঁচবারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস। চোটের কারণে পাঁচ মাস কোর্টের বাইরে থাকা মার্কিন তারকা উড়িয়ে দিয়েছেন উজবেকিস্তানের অ্যাকগুল আমানমুরাদোভাকে (৬-৩, ৬-১ গেমে)। দ্বিতীয় রাউন্ডে ৩১ বছর বয়সী ভেনাসের প্রতিদ্বন্দ্বী ৪০ বছর বয়সী জাপানের কিমিকো দাতে-ক্রুম। ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা জাপানি কেটি ও’ব্রায়েনের বিপক্ষে জিতেছেন ৬-০, ৭-৫ গেমে। মার্টিনা নাভ্রাতিলোভার পর দ্বিতীয় বয়সী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম এককের ম্যাচ জিতলেন দাতে।জিতেছেন দ্বিতীয় বাছাই ভেরা জোনারেভাও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত একমাত্র বাছাই খেলোয়াড় হিসেবে বিদায় নিয়েছেন ইসরায়েলের সাহার পিয়ের। রয়টার্স, ওয়েবসাইট।