নাদাল-মারে ফাইনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপান ওপেনের ফাইনালে উঠেছেন গত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। গতকাল সেমিফাইনালে শীর্ষ বাছাই স্পেনের নাদাল ৭-৫, ৬-১ গেমে যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশকে এবং ব্রিটেনের মারে ৬-২, ৬-৩ গেমে স্পেনের ডেভিড ফেরারকে হারিয়েছেন। গত ইউএস ওপেনের পর এটিই নাদালের প্রথম ডব্লুটিএ টুর্নামেন্ট। আজ টুর্নামেন্টের ফাইনাল। এএফপি।