প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্টে কার্লোয় এবার শেষ হয়ে গেল নাদাল-রাজ। তবে এবার ফাইনালে হারলেও টানা আটবার জিতে আগেই ইতিহাস গড়ে ফেলেছেন রাফায়েল নাদাল। টেনিস ইতিহাসে একই টুর্নামেন্টে টানা সবচেয়ে বেশি রাজত্ব করার রেকর্ড এটাই। রিচার্ড সিয়ার্স টানা সাতবার (১৮৮১-৮৭) জিতেছিলেন ইউএস চ্যাম্পিয়নশিপ (এখনকার ইউএস ওপেন), বিলুপ্ত হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকান চ্যাম্পিয়নশিপ টানা সাতবার জিতেছেন এরিক স্ট্রাগলস। ১৯৬০-৬৬ অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপ (এখন অস্ট্রেলিয়ান ওপেন) জিতেছেন মাগারেট কোর্ট। ঠিক ওই সময়টাতেই টানা ফ্রেঞ্চ-প্রো জিতেছিলেন কেন রোজওয়াল, ইউএস প্রো (১৯৫৩-৫৯) টানা সাতবার জিতেছেন পাঞ্চো গঞ্জালেস।