নাদাল-হেনিনের সাফল্যরেখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত ‘অল স্প্যানিশ’ ফাইনালই হতে যাচ্ছে এটিপি রোম মাস্টার্সে। ফার্নান্দো ভার্দাস্কোকে হারিয়ে ফাইনালে উঠেছেন ডেভিড ফেরার। তাঁর জয়টা (৭-৫, ৬-৩) সহজই হয়েছে।কিন্তু অবাছাই আর্নেস্তস গুলবিসের বিপক্ষে কঠিন পরীক্ষা দিয়ে ফাইনালে উঠতে হয়েছে রাফায়েল নাদালকে। এর আগে দ্বিতীয় রাউন্ডে বিশ্বের এক নম্বর খেলোয়াড় রজার ফেদেরারকে বিদায় করা গুলবিস এ বছর ক্লে-কোর্টে নাদালকে একটা সেটে হারের মুখ দেখিয়েছেন। শেষ পর্যন্ত নাদাল জিতেছেন ৬-৪, ৩-৬, ৬-৪ ব্যবধানে।ওদিকে অবসর ভেঙে ফেরার চার মাসের মধ্যে তৃতীয় ফাইনালে উঠে গেলেন জাস্টিন হেনিন। পরশু স্টুটগার্ট ইনডোর ক্লে টুর্নামেন্টের সেমিফাইনালে সাহার পিয়েরকে হারিয়েছেন ৬-৩, ৬-২ গেমে। অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরের বিপক্ষে কালই ছিল তাঁর ফাইনাল। এএফপি।