নাদালই জিতলেন উইম্বলডন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ পয়েন্ট নিশ্চিত হওয়ার পরই আকাশের দিকে মুখ করে শুয়ে পড়লেন। পরক্ষণেই উঠে কিশোর-চপলতাসুলভ ডিগবাজি খেলেন রাফায়েল নাদাল। এরপর ক্যারিয়ারের দ্বিতীয় উইম্বলডন ট্রফিটা হাতে নিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে বসালেন একটা কামড়। ফেদেরারবিহীন ফাইনালটা কাল একদমই জমল না। টমাস বার্ডিচ পাত্তাই পেলেন না (৬-৩, ৭-৫, ৬-৪ গেম) ২৪ বছর বয়সী স্প্যানিয়ার্ডের কাছে। গত বছর হাঁটুর ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন উইম্বলডন থেকে। ফিরে এসে এবার দেখা মিলল সেই পুরোনো নাদালেরই। গত মাসে জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। এরপর উইম্বলডন। সব মিলিয়ে তাঁর শো-কেসে জমা পড়ল ৮টি গ্র্যান্ড স্লাম। আবারও উইম্বলডন জিতে খুবই উচ্ছ্বসিত নাদাল, ‘এটা আমার কাছে স্বপ্নের চেয়েও বেশি কিছু। ইনজুরির জন্য গত বছর ছিলাম না এখানে, কী কঠিন বছরই না পার করেছি! ফিরে এসে এই ট্রফিটা হাতে তোলা আমার কাছে স্বপ্নের চেয়েও বড় কিছু মনে হচ্ছে।’ এএফপি।