নাদালকে থামালেন জোকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাফায়েল নাদাল অবশেষে হারলেন! হার্ডকোর্টে এই মৌসুমে একটা ম্যাচও হারেননি। ইউএস ওপেনসহ জিতেছেন দশটা টুর্নামেন্ট। কাল তাঁর সেই জয়যাত্রায় যতি টেনে নোভাক জোকোভিচ চীন ওপেনের ফাইনালে নাদালকে উড়িয়ে দিয়েছেন ৬-৩, ৬-৪ গেমে। তবে ফাইনালে উঠেই নাদাল কিন্তু একটা ‘জয়’ পেয়ে গেছেন। সেটা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। কিন্তু ফাইনালটা জিতে শীর্ষে ওঠাটাকে স্মরণীয় করে রাখতে পারলেন না। জোকোভিচের কাছে আসলে দাঁড়াতেই পারেননি নাদাল। পুরো ম্যাচে একবারও ব্রেক করতে পারেননি প্রতিপক্ষের সার্ভিস। এএফপি।