প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ডি মারের কাছে হেরে গেছেন বর্তমানে টেনিসের এক নম্বর তারকা রাফায়েল নাদাল। এটিপি টরেন্টো মাস্টার্সের সেমিফাইনালে নাদালকে ৬-৩, ৬-৪-এ হারিয়ে ফাইনালে উঠেছেন ইংল্যান্ডের অ্যান্ডি মারে। নাদালকে হারিয়ে টেনিস র্যাঙ্কিংয়ে ৪ নম্বর স্থানটি অক্ষুণ্ন রাখলেন মারে।গত মাসেই অ্যান্ডি মারের প্রথমবারের মতো উইলম্বডনের ফাইনালে ওঠার স্বপ্ন ধূলিসাত্ করে দিয়েছিলেন নাদাল। উইলম্বডনের সেমিফাইনালে নাদাল জিতেছিলেন ৬-৪, ৭-৬ (৮-৬), ৬-৪-এ। এবার টরেন্টো মাস্টার্সের সেমিফাইনালেই নাদালকে হারিয়ে সেই পরাজয়ের প্রতিশোধ নিলেন এই ইংলিশ টেনিস তারকা। ফাইনালে রজার ফেদেরারের মুখোমুখি হবেন অ্যান্ডি মারে।—ওয়েবসাইট