নাদালের অপেক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই উইম্বলডনের পর থেকেই কোর্টের বাইরে রাফায়েল নাদাল। অলিম্পিক-ইউএস ওপেন মিস করা নাদাল নিশ্চয় কোর্টে ফেরার জন্য মরিয়া? ফেরার তাড়না তো আছেই, তবে বেশি প্রাধান্য দিচ্ছেন চোট থেকে ভালোভাবে সেরে ওঠাকে। পুরো সুস্থ হয়ে তবেই ফিরতে চান কোর্টে, তার আগে নয়। আর এ জন্য তাড়াহুড়োও করতে রাজি নন বিশ্বের চার নম্বর তারকা, ‘যতটা পারছি চোট নিয়ে কাজ করছি। তারা (চিকিৎসক) প্রতিদিন যা করতে বলে, আমি সবই করছি। সত্যি কথা বলতে, চোটটা এখন কম-বেশি ভালোর দিকে। এখন একমাত্র বিষয় হলো, সেরে উঠতে আমার আরও কিছুটা সময় দরকার। দেখি, আগামী কয়েক সপ্তাহে কতটা উন্নতি হয়। তবে ভালোভাবে সেরে ওঠাকেই অগ্রাধিকার দিচ্ছি। তাড়াহুড়ো করতে চাই না।’ রয়টার্স