নাদালের ইউএস ওপেনে ব্যর্থতার নেপথ্যে
ক্যারিয়ারে এ পর্যন্ত আটটি গ্রান্ডস্ল্যাম জিতেছেন—ফ্রেঞ্চ ওপেনে পাঁচটি, উইম্বলডনে দুটি ও অস্ট্রেলিয়ান ওপেনে একটি। রাফায়েল নাদালের দুঃখ বলতে ইউএস ওপেন, এখন পর্যন্ত একবারও যে এখান থেকে গ্রান্ডস্ল্যাম অর্জন করতে পারেননি বিশ্বের এক নম্বর এই খেলোয়াড়!আগামী ৩০ সেপ্টেম্বর থেকে বসতে যাচ্ছে আরেকটি ইউএস ওপেনের আসর, আবারও আলোচনায় নাদালের ব্যর্থতা বিষয়টি। কেন এখান থেকে বারবার ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরতে হয় তাঁকে? উত্তরটা দিয়েছেন নাদাল নিজেই। জানালেন, ইউএস ওপেনে তাঁর ব্যর্থতার কারণ ফিটনেস সমস্যা!আগস্টের শেষে অনুষ্ঠিত হয় ইউএস ওপেন। ক্লে কোর্ট বিশেষজ্ঞ নাদাল বলছেন, ‘মৌসুমের শেষের দিকে শরীরকে সেভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এর আগে অনেক ম্যাচে অংশ নিতে হয় বলে চাপও অনেক বেশি থাকে।’অতীতের উদাহরণ টেনে নাদাল বলেন, ‘২০০২ ও ২০০৭ সালে হাঁটুর সমস্যায় ভুগেছি। ২০০৮ সালে শারীরিক দিক থেকে ফিট থাকলেও মানসিকভাবে বেশ চাপে ছিলাম। গত বছর প্রতিযোগিতা চলার সময় ইনজুরিতে পড়েছিলাম। একেবারে বিধ্বস্ত হয়ে ইউএস ওপেন শেষ করতে হয়েছিল আমাকে।’চলতি বছরের জুলাইয়ে উইম্বলডনে গ্রান্ডস্ল্যাম জিতেছেন, ফিটনেস নিয়েও সমস্যা নেই। এবারও কি ব্যর্থতার আশঙ্কা রয়েছে? নাদাল বলেন, ‘প্রতিটি বছরই ভিন্ন। শারীরিক দিক থেকে আমি পুরোপুরি ফিট। দুই সপ্তাহ আমাকে বিশ্রামে থাকতে দিন, এবার ব্যর্থতা কাটিয়ে উঠতে আমি আশাবাদী।’—ওয়েবসাইট