নাদালের ঘাম ঝরানো জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার ঘণ্টার ম্যারাথন লড়াইয়ের পর জিতলেন রাফায়েল নাদাল। কাল ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় দিনে বর্তমান চ্যাম্পিয়ন নাদাল ৬-৪, ৬-৭ (২/৭), ৬-৭ (২/৭), ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জন ইসনারকে। গত বছর উইম্বলডনে নিকোলাস মাহুতের সঙ্গে ১১ ঘণ্টা ৫ মিনিটের এক ম্যাচ খেলেছিলেন এই ইসনার, যেটি পেশাদার টেনিসেই দীর্ঘতম ম্যাচ। কাল এর চেয়েও সাড়া জাগানো ম্যাচের সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি।অঘটন অবশ্য ঘটেছে ঠিকই। মহিলা এককের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সাবেক চ্যাম্পিয়ন আনা ইভানোভিচ। ২০তম বাছাই সার্বিয়ান সুইডেনের ইয়োহানা লারসনের কাছে হেরেছেন ৬-৭ (৩/৭), ৬-০, ২-৬ গেমে। ওয়েবসাইট।