নাদালের ছন্দপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটির কোর্টে সাবলীল, দারুণ ছন্দময়। গত সপ্তাহেই জিতেছেন ক্যারিয়ারের পঞ্চম ফ্রেঞ্চ ওপেন। কিন্তু ঘাসের কোর্টে আসতেই খেই হারিয়ে ফেললেন রাফায়েল নাদাল। পরশু উইম্বলডনের প্রস্তুতিমূলক কুইন্স টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন (৭-৬, ৬-৪) স্বদেশি ফেলিসিয়ানো লোপেজের কাছে। হেরেও খুব বেশি অসন্তুষ্ট নন ২৪ বছর বয়সী স্প্যানিয়ার্ড। নিজের শহর মায়োর্কাতে ফিরে গিয়ে ফুটবল বিশ্বকাপের খেলাগুলো দেখার ইচ্ছা তাঁর, ‘হেরে ভালোই হলো। মায়োর্কায় গিয়ে সেখানকার পরিবেশটা উপভোগ করতে পারব।’ ওয়েবসাইট।