নাদালের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত সব ছেলেমেয়ে। বিশ্বজোড়া তাঁদের খ্যাতি। সেই সন্তানদের বাবাদেরও কি সংবাদ শিরোনাম হতে মন চায় না? চায় বলেই হয়তো ইয়েলেনা ডকিচ কিংবা বার্নাড টমিকের বাবারা উল্টোপাল্টা কাণ্ডকীর্তি করে শিরোনাম হন। এবার যেমন হলেন নোভাক জোকোভিচের বাবা সেরজান জোকোভিচ। গত সপ্তাহে সেরজান বলেছিলেন তাঁর ছেলের সাফল্যে ঈর্ষান্বিত রাফায়েল নাদাল আর রজার ফেদেরার ভালো খেলোয়াড় হলেও মানুষ হিসেবে ঠিক উল্টো। ফেদেরার এখনো কিছু বলেননি, তবে উত্তর দিয়েছেন নাদাল। বলেছেন জোকোভিচের সঙ্গে তাঁর সম্পর্ক কী রকম সেটা যেন সেরজান জোকোভিচকেই জিজ্ঞেস করে দেখেন। নাদাল বাবাকে সামলানোর পরামর্শ দিয়েছেন তাঁর ‘ভালো বন্ধু’ জোকোভিচকে! ওয়েবসাইট।