নাদালের টানা সপ্তম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্টে কার্লো মাস্টার্স যেন শুধুই রাফায়েল নাদালের। এই স্প্যানিশ তারকার অন্ধসমালোচকরাও হয়তো কথাটার বিরুদ্ধে যেতে পারবে না। দুই-চারবার হলে কথা ছিল, গতকাল রোববার নাদাল যে এই শিরোপা তুলে নিলেন টানা সপ্তমবারের মতো!টানা সপ্তম মন্টে কার্লো মাস্টার্স টেনিসের শিরোপা জয়ের পথে নাদালের প্রতিপক্ষ ছিলেন ডেভিড ফেরার। কিন্তু ক্লে কোর্টের রাজার সামনে এদিন বাধা হয়ে দাঁড়াতে পারেনি তিনি। স্বদেশি ফেরারকে ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে যেন মন্টে কার্লো মাস্টার্সের সঙ্গে নিজের প্রেমটাই প্রতিষ্ঠিত করলেন নাদাল। ওয়েবসাইট।