নাদালের টানা ৩২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লে-কোর্টে টানা জয়ের হিসাবটা ৩১ থেকে ৩২ করে ফেললেন রাফায়েল নাদাল। পরশু কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের গায়েল মনফিলসকে হারিয়ে উঠে গেছেন বার্সেলোনা ওপেনের সেমিফাইনালে। কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি মনফিলস। ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নাদাল ৬-২, ৬-২ গেমে ম্যাচটা জিতে নিয়েছেন মাত্র ৭৫ মিনিটেই। নিজের পারফরম্যান্সে উচ্ছ্বসিত এই স্প্যানিয়ার্ড, ‘৬-২, ৬-২ ফলটা খুবই ইতিবাচক, প্রত্যাশার চেয়েও ভালো করেছি। গত সপ্তাহে মন্টে কার্লো জিতেছি। এখন বার্সেলোনা ওপেনের সেমিফাইনালে, সত্যিই দারুণ। ক্লে-কোর্ট মৌসুমটা এর চেয়ে ভালো শুরু করতে পারতাম না আমি। আমাকে পরিশ্রম করে যেতে হবে।’ এএফপি।