নাদালের পর মারেরও বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের উত্তপ্ত সময়ে উইম্বলডনে নীরবে চলছে তারকা পতনের মিছিল। পরশু চতুর্থ রাউন্ডে অস্ট্রেলিয়ার অখ্যাত নিক কিরগিওসের কাছে হেরে গেছেন রাফায়েল নাদাল। কাল বিদায়ঘণ্টা বেজে গেল বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারেরও। মারের লক্ষ্য ছিল ১৯৩৬ সালে ফ্রেড পেরির পর প্রথম স্কটিশ হিসেবে উইম্বলডনের শিরোপা ধরে রাখা। কিন্তু কোয়ার্টার ফাইনালেই তাঁর সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠে গেছেন বেলজিয়ামের গ্রিগর দিমিত্রভ। মারিয়া শারাপোভার প্রেমিকের জয়টা ৬-১, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে।
২০১২ সালে দ্বিতীয় রাউন্ড ও ২০১৩ সালে প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া নাদাল এবার চতুর্থ রাউন্ডে উঠলেও ভাগ্য বদলাতে পারলেন না। তাঁকে ৭-৬ (৭-৫), ৫-৭, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হারিয়ে শেষ আটে কিরগিওস। কাল মারে হারলেও মারিন চিলিচকে ৬-১, ৩-৬, ৬-৭ (৪-৭), ৬-২, ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন নোভাক জোকোভিচ। এএফপি।