নাদালের পরীক্ষা এখনো চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংশয় ছিল, চোট কাটিয়ে ফেরা রাফায়েল নাদালকে পুরোনো চেহারায় দেখা যাবে তো! সব শঙ্কা তুড়ি মেরে নাদাল আভাস দিয়েছেন সেরা ফর্মে ফেরার। প্রত্যাবর্তনের পর ১৩ ম্যাচের ১২টি জিতেছেন ১১টি গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিয়ার্ড। চিলিতেই শুধু ফাইনালে হেরেছেন, এরপর জিতেছেন সাও পাওলো ও মেক্সিকোতে। সব কটিই অবশ্য নিজের প্রিয় মাটির কোর্টে। তবে এই সপ্তাহের শেষেই শক্ত কোর্টের ইন্ডিয়ানা ওয়েলসে খেলবেন ‘বিগ থ্রি’ জোকোভিচ, ফেদেরার ও মারের সঙ্গে। নাদাল এখন তাকিয়ে আছেন সেদিকেই, ‘এখন আমি জানি, আমি মাটির কোর্টে খেলতে পারি, সামনের সপ্তাহে দেখব শক্ত কোর্টে খেলতে পারি কি না। এটা আসলে আমার হাঁটুকে অভ্যস্ত করিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া।’ফল-টল নিয়ে এখনই ভাবছেন না, আপাতত সব ধরনের কোর্টের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটাই প্রাধান্য পাচ্ছে নাদালের কাছে, ‘আমি এখনই কোনো ভবিষ্যদ্বাণী করতে পারছি না। আমাকে দেখতে হবে আমার হাঁটু ইন্ডিয়ানা ওয়েলসে কেমন থাকে। এখানে খেলতে পারাটা অবশ্য দারুণ। এক সপ্তাহ আগেও আমি ভাবতে পারিনি এখানে খেলব।’ এএফপি।