নাদালের রেকর্ড অষ্টম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে হারের হতাশা রাফায়েল নাদাল ভুললেন আরেকটি ফাইনাল জিতেই। পরশু স্বদেশি নিকোলাস আলমাগ্রোকে হারিয়ে (৬-৪, ৬-৩) নাদাল বার্সেলোনা ওপেনে জিতলেন রেকর্ড অষ্টম শিরোপা ।উন্মুক্ত যুগে একই টুর্নামেন্টে সর্বোচ্চ আটটি শিরোপা জয়ের তৃতীয় ঘটনা এটি। এর দুটো কীর্তিই তাঁর। মন্টে কার্লো মাস্টার্সেও নাদাল শিরোপা জিতেছেন আটবার। একই টুর্নামেন্টে আটটি শিরোপা জিতেছেন আর কেবল গিলের্মো ভিলাস, বুয়েনস এইরেস ওপেনে। বার্সেলোনায় এটা নাদালের টানা ৩৯তম জয়। আলমাগ্রোর বিপক্ষে জয় ১০ ম্যাচেই। চোট থেকে ফিরে ২০১৩ সালে ৬টি টুর্নামেন্টে অংশ নিয়ে ছয়টিতেই ফাইনালে ওঠা নাদাল চারবারই উঁচিয়ে ধরলেন ট্রফি। তিনটিই মাটির কোর্টে।পরশু শিরোপা-উৎসব করেছেন মারিয়া শারাপোভাও। স্টুটগার্ট ওপেনের ফাইনালে তিনি ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন চীনের লি নাকে। এএফপি।