নানা পজিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করেছিলেন জেমস ফ্রাঙ্কলিন। কাল নামলেন সাতে। টি-টোয়েন্টি ক্যারিয়ারটা এমন ওঠানামা করেই কেটেছে বাঁহাতি অলরাউন্ডারের। ২১ ইনিংসে ব্যাট করেছেন সাত-সাতটি পজিশনে! টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পজিশনে ব্যাটিং করার রেকর্ড এটাই। যদিও রেকর্ডটি তাঁর একার নয়, সঙ্গী আছেন আরও পাঁচজন। এই পাঁচজনের নাম যথেষ্টই অবাক করার মতো—মাইকেল ক্লার্ক, তিলকরত্নে দিলশান, কামরান আকমল, রামনরেশ সারওয়ান ও টাটেন্ডা টাইবু। ফ্রাঙ্কলিন অলরাউন্ডার বলে হয়তো তাঁর ব্যাটিং পজিশন এমন পরিবর্তনশীল, কিন্তু বাকিদের পজিশন এতটা উল্টো-পাল্টা হওয়ার কারণ কী? আসলে টি-টোয়েন্টির অনিশ্চিয়তায় ভরা চরিত্রটাই ফুটে উঠছে এতে, পরিস্থিতির দাবি মেটাতে করতে হয় যেকোনো কিছু!