নানা মুনির নানা মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের বল ‘জাবুলানি’ নিয়ে অনেক কথা হচ্ছে। গোলরক্ষকেরা এই বলকে ‘ভয়ানক’ বলেছেন। উদ্বিগ্ন গোলরক্ষকদের নির্ভার করতেই কি না ওই বলের জন্মদাতা যুক্তরাজ্যের লাফবরো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যান্ডি হারল্যান্ড এক দিন আগে শুনিয়েছিলেন আশার কথা। রোবট নিয়ে পরীক্ষা করে এই বিজ্ঞানী জানিয়েছিলেন, ভয়ের কিছু নেই। গোলরক্ষকদের বিপদে ফেলতে জাবুলানির জন্ম হয়নি বরং এই বল গ্রিপ করতে গোলরক্ষকদের নাকি সুবিধাই হবে।তবে এক দিন পরই অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ডেরেক লেনওয়েবার জানিয়েছেন, গোলরক্ষকদের সমস্যা করবে এই বল। ‘আগের যেকোনো বলের চেয়ে জাবুলানির গতি বেশি। বাতাসের প্রভাব হবে ভয়ানক। ফলে যেকোনো সময় এর গতিপথ যেকোনো দিকে বদলে যেতে পারে। এটাই জাবুলানির সবচেয়ে বাজে দিক।’লেনওয়েবারের সমালোচনা শুনে চুপ থাকেননি হারল্যান্ড। বলেছেন, ‘জাবুলানিকে নিয়ে সমালোচনা করছে শুধু গোলরক্ষকেরা। কোনো ফরোয়ার্ড তো কোনো অভিযোগ করেনি! আসলে এটা গোলরক্ষকদের একটা আগাম অজুহাত। ওদের বল বানাতে দিলে ওরা একটা লোহার বল বানাবে, যাতে করে মাঝমাঠ থেকে কেউ বল সরাতেই না পারে।’ ওয়েবসাইট।