মেন্যুতে ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে কিংবা টিভি পর্দায় তো অনেক হলো, এবার খাওয়ার পাতেও উঠে পড়ল ক্রিকেটের শট। টি-টোয়েন্টি বিশ্বকাপ-জ্বরে মেতেছে ক্রিকেট-বিশ্ব, সেই সুযোগে বাড়তি অর্থ কামিয়ে নিতে চাচ্ছে দিল্লির এক রেস্তোরাঁ। ‘দ্য ললিত’ নামের এই রেস্তোরাঁয় বসে পর্দায় ধোনির ব্যাটিং দেখতে দেখতে চেখেও নিতে পারবেন হেলিকপ্টার শট। ধনেপাতা ও সবুজ মসলা মাখানো পনিরে ঠাসা মুচমুচে মাশরুমের একটি পদের নাম রাখা হয়েছে ভারত অধিনায়কের ‘সিগনেচার শট’-এর নামে। আর আপনি যদি টেন্ডুলকার-ভক্ত হন তবে আপনার জন্য থাকছে ঝাল মসলাযুক্ত মাংসের পদ ‘ক্রিস্প ড্রাইভ’। আর আপনি যদি হন ক্রিকেটের নাক-উঁচু দর্শক, টেস্ট ক্রিকেট ছাড়া অন্য কিছুই মুখে রোচে না; তবে আপনার জন্য আছে লারার ‘লেট কাট’। আইবিএন।