নানা রঙের টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর আরও একটা পরিচিতি আছে—গায়ক! গত বছর বাজারে এনেছিলেন ‘চলো চলো’ নামের একটি মিউজিক ভিডিও। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বের করলেন আরেকটি মিউজিক ভিডিও ‘চ্যাম্পিয়ন’। এই মিউজিক ভিডিওটি টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে এবং তাঁর দলকে ভালো খেলতে অনুপ্রাণিত করবে বলে দাবি ব্রাভোর। গানের কথায় আছে ক্রিকেট রেকর্ডের বরপুত্র ব্রায়ান লারা, বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান, টেনিস গ্রেট সেরেনা উইলিয়ামস, স্প্রিন্টের রাজা উসাইন বোল্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও দক্ষিণ আফ্রিকার প্রয়াত অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার কথা। গানটির রেকর্ডিং অনেক আগে হলেও এটির মুক্তির জন্য ভালো একটা উপলক্ষ খুঁজছিলেন ব্রাভো। সেই উপলক্ষ তাঁকে এনে দিয়েছে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুযোগ পেলেই নিজেকে ডিজে ব্রাভো বলে পরিচয় দেন ক্যারিবীয় অলরাউন্ডার। ডোয়াইন জন ব্রাভো এখন আক্ষরিক অর্থেই ডিজে ব্রাভো! ডিএনএ।