নানা রঙের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল

ইংল্যান্ড ফুটবল দলে বারাক ওবামা! ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের চেহারার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চেহারার কিছুটা মিল আছে। এতেই বেধেছে গোলমাল। ব্রিটিশ এক কোম্পানি বিশ্বকাপ উপলক্ষে ইংল্যান্ড দলের খেলোয়াড়দের ছবি ​দিয়ে মগ বানাতে চেয়েছিল। কিন্তু তাদের এক শিক্ষানবিশের ভুলে মগের গায়ে স্মলিংয়ের জায়গায় বসানো হয়ে গেল কিনা ওবামার ছবি! আগের রাতে পোকার খেলে ক্লান্ত বড় কর্তার চোখও এড়িয়ে গেল ব্যাপারটা। দুই হাজার মগ যখন পাঠানো হলো কার্যাদেশ দেওয়া প্রতিষ্ঠানের কাছে, তাঁদের চক্ষু তো চড়কগাছ! ​ডেইলি মিরর।

দ্বিগুণ বোনাস

আজ গ্রিসকে হারালেই প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড। আইভরিকোস্টের অনুপ্রেরণা হতে এটাই ছিল যথেষ্ট৷ আইভরিয়ানদের দ্বিতীয় রাউন্ডে ওঠার তাড়নাটা নিশ্চিত করেই বাড়িয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট৷ আজ গ্রিসকে হারাতে পারলেই দ্বিগুণ বোনাস, কাল এই প্রণোদনাই ঘোষণা করলেন আইভরিকোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওউয়াতারা। এখন প্রতিটি ম্যাচ জয়ের জন্য ১৬ মিলিয়ন আইভরিয়ান ফ্রাঁ বা প্রায় ২৪ হাজার ৪০০ ডলার বোনাস পান আইভরিয়ান ফুটবলাররা। গ্রিসকে হারালে অঙ্কটা হবে দ্বিগুণ। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’তে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আফ্রিকান ‘হাতিরা’৷ এএফপি।