নানা হারালেন মুশফিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের নানা, বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুর রহমান সরদার (৭৬) কাল রাত সাড়ে আটটায় স্কয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জন্ডিস রোগে ভুগছিলেন। আজ বাদ জোহর বগুড়া সদর থানার ঝোপগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।