নাপোলিকে হারিয়ে দুইয়ে মিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাপোলি। এককালে ডিয়েগো ম্যারাডোনার সৌজন্যে বিশ্বখ্যাতি পেলেও এখন আর বড় কোনো নাম নয়। তাতে অবশ্য এসি মিলানের জয়ের মাহাত্ম্য এতটুকু কমছে না। বরং পরশু ২-১ গোলের জয় বিভিন্ন কারণে মিলান শিবিরে ছড়িয়েছে আনন্দ। নাপোলির সান পাওলো স্টেডিয়ামে ১৩ বছর পর পাওয়া এই জয়ে ইন্টার মিলানকে টপকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেল মিলান। গোল করেছেন রবিনহো, ও জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে নায়ক অবশ্যই মাসিমো ওদো। সেরা একাদশে জায়গা এখনো পাকা করতে না পারা এই ৩৪ বছর বয়সী রাইট ব্যাক পরশু অপ্রত্যাশিতভাবে ১২ মিনিটেই বদলি হিসেবে নামেন। মিলানের দুটি গোলেই তাঁর বানিয়ে দেওয়া। এএফপি।